মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত খাদ্য অধিদপ্তর পরিচালিত ৩ মাস ব্যাপী মেহেন্দিগঞ্জ পৌরসভায় ওএমএস কার্ডের মাধ্যমে চাউল সহ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাঙালির ভালোবাসার কাঙাল জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণের জন্যই শেখ হাসিনার রাজনীতি। বৈশ্বিক পরিস্থিতিতে জনগণের কল্যাণের জন্যই শেখ হাসিনা পৌরসভায় ৩০ টাকা ও ইউনিয়ন পর্যায়ে ১৫ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। এসময় সাংসদ পংকজ নাথ শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ৩টি ওয়ার্ডে চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমজাদ উদ্দিন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।