• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১৪:০৫ অপরাহ্ণ
মধ্যনগরে গাঁজাসহ  এক মাদকব্যবসায়ী আটক

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) দুপুরে এক কেজি ২০০গ্রাম গাঁজাসহ কাদির মিয়া (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা কান্দাপাাড় গ্রামের বাসিন্দা কাদির মিয়া এ উপজেলার চিহ্নিত মাদকব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের সামনের সড়কে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে গাঁজা রেখে সেখানে তিনি গাঁজা বিক্রি করছিলেন। খবর পেয়ে ওইদিন বেলা সোয়া একটার দিকে মধ্যনগর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে এক কেজি ২০০গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।#