• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় যুবদলের দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২, ১৩:৩১ অপরাহ্ণ
দশমিনায় যুবদলের দোয়া-মিলাদ

স্টাফ রিপোর্টার :
পটু্য়াখালীর দশমিনায় বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদল দোয়া-মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. এনামুল হক রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু,ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুয়েল আমিন প্যাদা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এইচএম ইকবাল বশির।