• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধায় পন্ড মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ণ
বেতাগীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, পুলিশের বাধায় পন্ড মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ

তেলের দাম, যানবাহনের ভাড়া,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বরগুনার বেতাগী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

পুলিশের বাঁধায় মিছিল পন্ড হলেও দলীয় কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি র আহবায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা, প্রধান বক্তার আলোচনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব তারিকুজ্জাম টিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক এজেড সালেহ ফারুক, যুগ্ম আহবায়ক তালেমুল ইসলাম পলাশ ও সদস্য এ্যাডঃ সগির হোসেন লিয়ন। সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব, গোলাম সরোয়ার রিয়াদ খান।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রফেসর মোঃ শাহিন,যুগ্ন আহ্বায়ক, মনিরুজ্জামান লাভলু, আব্দুস সালাম সিদ্দিকী, মামুন পারভেজ আসাদ, রেজাউল কবির নেছার খান,পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান, সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক দুলাল, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মল্লিক,

প্রধান অতিথি মাহবুবুল আলম ফারুক বলেন, “বর্তমান সরকার জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিকহারে মূল্যবৃদ্ধি করেছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ভোলা, নারায়নগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দলের নেতা কর্মীদের হত্যা করে চলছে এই ফ্যাসিবাদি সরকার। আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হঠানোর আন্দোলন মাঠে থেকে ভুমিকা রাখতে হবে।”