• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ৩ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২, ০৩:১২ পূর্বাহ্ণ
দুমকিতে ৩ হাজার ৭শ’ পিচ ইয়াবাসহ যুবক আটক

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৩ হাজার ৭শ’ ৫৫ পিচ ইয়াবাসহ মোঃ রুবেল সরদার (২৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে এসআই সাকায়েত হোসেন, এএসআই মামুনসহ পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাগলার মোড় পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করেন। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৭শ’ ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রুবেল বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মোঃ রশিদ সরদারের ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃত রুবেলকে নিয়মিত মামলায় শনিবার কোর্টে সোপর্দ্দ করা হবে।