• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের হিজলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২, ১৪:০৬ অপরাহ্ণ

জানা যায় হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাও দাখিল মাদ্রাসার কহিনুর এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করে।

বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামের মইনুদ্দিন পেদার পুত্র মোহাম্মদ তারিকুল ইসলাম দুপুর আনুমানিক ২ টার দিকে কাজে থাকা অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হলে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বজ্রপাতে মৃত্যুর সত্যতা স্বীকার করেন।