ভোলা প্রতিনিধি।।
ভোলায় ২৮৩০ ( দুই হাজার আটঁশত ত্রিশ ) পিস ইয়াবা ট্যবলেটসহ এক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
রবিবার (০৪ সেপ্টেম্বর ) সকাল ০৭.১০ মিনিটের সময় সদর উপজেলা ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটের মাঝের পল্টুন থেকে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ঝালকাঠির জেলার কাঁঠালিয়া থানার তারাবুনিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মোঃ মেহেদী হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ফরহাদ সরদার বাংলার কন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ০১ নং ওয়ার্ডস্থ ইলিশ লঞ্চ ঘাটের মাঝের পল্টুন হইতে ২৮৩০ পিস ইয়াবাসহ মেহেদী হাসানকে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি প্রায়ই ভোলা বরিশাল অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে থাকে। আজ চট্টগ্রাম থেকে ভোলার রুট ব্যবহার করে বরিশালে মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে আমাদের ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম তাকে আটক করে। তার দেওয়া তথ্য মতে মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ফরহাদ সরদার আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।