• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এস.এম জিলানী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জে মিষ্টি বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১৮ পূর্বাহ্ণ
এস.এম জিলানী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জে মিষ্টি বিতরন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সন্তান এস.এম জিলানী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা গোপালগঞ্জে মিষ্টি বিতরন করছেন নেতাকর্মীরা। গোপালগঞ্জ জেলা ও থানা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচী পালন করে।

আজ রবিবার (০৪ সেম্টম্বর) রাতে এস.এম জিলানী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ খবর আসলে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃস্টি হয়। পরে জেলা শহরের শহরের চৌরঙ্গীতে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এসময় শহরের বিভিন্ন দোকান ও সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরন করেন।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবীর দাড়া, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন হিরা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য ডা: কে এম বাবর, জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, সাংগঠনিক সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, বিএনপি নেতা এসএম তৌফিক, আজিজুর রহমান আজিজ, মাহমুদ শেখ, আব্দুল্লাহ শেখ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইঢ=ফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #