স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলার আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাত থেকে সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ (ওসি) জানান, আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে স্ব-স্ব থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় কোটালীপাড়া থানা পুলিশ ১২ জন, মুকসুদপুর থানা পুলিশ পাঁচজন, কাশিয়ানী থানা পুলিশ তিনজন ও সদর থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।
তারা আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #