• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২২, ১৩:২৮ অপরাহ্ণ
ধর্মপাশায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রাম থেকে সোমবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তুহিন মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক আবুল কালামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বেলা দুইটার দিকে ওই শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে নিজ বাড়ির সামনের পুকুরের পানিতে তলিয়ে যায়। বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তুহিনকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।#