• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় লইট্টা শুটকির আরালে অবৈধ হাঙ্গরের শুটকি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২২, ১৫:১৫ অপরাহ্ণ
বামনায় লইট্টা শুটকির আরালে অবৈধ হাঙ্গরের শুটকি জব্দ

মাসুদ রেজা ফয়সালঃ
বামনা ( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বাস রোহান পরিবহনের ছাদ থেকে আনুমানিক ৫ মন হাঙ্গরের শুটকি জব্দ করেছে বামনা থানা পুলিশ। শুটকি গুলো বর্তমানে বামনা থানা পুলিশের হেফাজতে রয়েছে। সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে বামনা গাজীরপুল বাসষ্টান্ড থেকে শুঁটকি গুলো জব্দ করা হয়েছে। বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান, সামদ্রিক ও মৎস্য আইনে সাগরে হাঙ্গর শিকার করা আইনত দন্ডনিয় অপরাধ তার পরও জেলেরা অবৈধ ভাবে এই হাঙ্গরগুলো শিকার করছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম গামী বাস রোহান পরিবহনের ছাদ থেকে আনুমানিক ৫ মনের মতো হাঙ্গর শুটকি জব্দ করা হয়েছে। অভিযানের সময় শুটকি ব্যাবসায়ীদের কাউকে গাড়িতে পাওয়া যায়নি।

পাথরঘাটা থেকে চট্টগ্রাম গামী বাস রোহান পরিবহনে নিষিদ্ধ হাঙ্গর মাছ শুঁটকি করে পাচার হচ্ছে মর্মে সংবাদ পেয়ে, বামনা থানার গাজিরপোল বাসষ্টান্ডে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় বামনা থানা পুলিশ ৫ বস্তা হাঙ্গরের শুটকি জব্দ করে।