• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে আ’লীগ-বিএনপি’র বিক্ষোভ সমাবেশ, মৃদু উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ
দুমকিতে আ’লীগ-বিএনপি’র বিক্ষোভ সমাবেশ, মৃদু উত্তেজনা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আ’লীগ-বিএনপির পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ কর্মসূচির কারণে উভয় দলের নেতা-কর্মীদের মাঝে মৃদু উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আবদুল রশিদ চুন্নু মিয়া, সাধারণ সম্পাদক স্নেহাংসু সরকার কুট্টিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
একই সময়ে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে উপজেলা আওয়ামী যুবলীগ। এতে উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়।
আ’লীগ-বিএনপি’র এমন মুখোমুখি অবস্থান ও পাল্টা-পাল্টি কর্মসূচিতে উভয় দলের নেতা-কর্মীদের মাঝে মৃদু উত্তেজনার সৃষ্ট হয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শহরের নসিব সিনেমা চত্বরে অবস্থান নিয়েছে আ’লীগ ও যুবলীগ। অপর দিকে গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গ্রামীণ ব্যাংক সড়ক কর্ডন থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
#