রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ৷
বরিশাল জেলার বাকেরগঞ্জে একটি সেবা সদনে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সেবা সদনটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার কলসকাঠী বাজারে মোশারফ হোসেন মেমোরিয়ল সেবা সদনকে লাইসেন্স বিহীন পরিচালনা করা, নেই চিকিৎসা সনদ ও অস্বাস্থকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলগালা ও ৫০ হাজর টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক । এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদ হাসান ও বাকেরগঞ্জ থানা এএসআই হাফিজ সহ পুলিশের একটি টিম ৷
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে সম্পূর্ন বেআইনি ভাবে ও বিভিন্ন অনিয়ম প্রমানিত হওয়ায় মোসারফ হোসেন মেমোরিয়াল সেবা সদন ভোক্তা অধিকার সংরক্ষণ আইণে আইনে সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ৷ জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।