• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় চারজন নিহত, আহত-১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২২, ১০:১০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় চারজন নিহত, আহত-১১

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দূর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ১১ জন। আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে ও বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর, কাশিয়ানী ও কোটালীপাড়ায় এসব দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ জানায়, সকালে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে গিয়ে আওয়াল খান (৫৫) মারাত্মক হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

অপরদিকে, কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর ট্রাকের চাকা পাল্টাটে ছিলেন সেকেন্দার অালী (১৮) ও ট্রাক চালক। এসময় একটি অজ্ঞাত গাড়ী তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে সেকেন্দার মারা যান ও ট্রাক চালক আহত হন।

অন্যদিকে, বাগেরহাটের কাটাখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভেগুর (স্কেবেটর) সাথে সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে বাসের চালক বাচ্চু মোল্লা (৫০) ও রাশেদুল ইসলাম (৪০) নিহত হন ও আহত হন ১০জন। এর মধ্যে মারত্মক অবস্থায় ৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটানার পর প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। #