• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাকসেশন এসোসিয়েশনের নির্বাহি কমিটির সদস্যরা।

আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি কর কমিশনার মো: ইকবাল হোসেন এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজজামানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বাংলাদেশ ট্যাক্স ল”ইয়ার্স এসাসিয়েশনের নেতৃবৃন্দ আলাদাভাবে জা‌তির পিতার সমাথিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায়। #