• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিস্থ বরিশাল বিভাগবাসীর উদ্যোগে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ণ
ইতালিস্থ  বরিশাল বিভাগবাসীর উদ্যোগে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
গ্রীস্মের দীর্ঘ ছুটির সময়কে স্মৃতির পাতায় ধরে রাখতে ইতালিস্থ বরিশালবাসীর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানীর অদুরে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ইউরোপের সর্ববৃহৎ লেক কাপোদিমন্তে’র মনোরম ছায়া সুনিবিড় প্রান্তে বনভোজনে আগত অতিথিরা কিছুটা সময় মেতেছিল আনন্দ উৎসবে।
আনন্দ উৎসবের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ি আল আমিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ি আওয়ামী লীগ নেতা স্বপন হাওলাদার, যুবলীগ নেতা মেহেদী হাসান, বরিশালের কৃতি সন্তান নাসির খান সহ আরো অনেকে।আনন্দ ভ্রমনে মহিলা ও শিশুদের
নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।