• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২২, ১৬:৩৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জ সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা।

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পৌর যুবদল নেতা সালাম খানের নেতৃত্বে একটি সংবদ্ধ দল দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রিয়াজ শরীফের উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় রিয়াজ শরীফ কে সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে মাথার উপর বারি দেলে হাত দিয়ে ঠেকালে হাতের কনুই ফেটে রক্তাক্ত জখম হয়, সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে পুনরায় সাংবাদিক রিয়াজ শরীফের উপর এলোপাতাড়ি পিটিয়ে হাটুর নিচ হাড় ভাঙা জখম করে। সালাম খানের ছোট ভাই আমিনুল খানের এর হাতে থাকা লাঠি দিয়ে বুকে পিটালে বুক রক্তাক্ত জখম হয়। এ সময় সালাম খানের বাবা বেলায়েত খান ও তাদের সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী বাহিনী সাংবাদিক রিয়াজ শরীফ কে এলোপাতাড়ি কিল গুশি ও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্হানীয় লোকজন ও কয়েকজন সাংবাদিক তাকে দ্রুত চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে তাত্ক্ষণিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।