• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ীর ব্যটারী চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই চোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২, ১৪:২৯ অপরাহ্ণ
গাড়ীর ব্যটারী চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই চোর

গৌরনদী প্রতিনিধি \ দূর্ঘটনা কবলিত গাড়ী থেকে ব্যাটারী চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছে দুই চোর। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার টরকীর চর এলাকার আলী হোসেন হাওলাদারের ছেলে খোরশদ আলম বাপ্পি ও সুন্দরদী এলাকার দুলাল মোল্লার ছেলে সাগর মোল্লা। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, দূর্ঘটনা কবলিত সাকুরা পরিবহন থেকে শনিবার দিবাগত রাত এগারটার দিকে দুইটি ব্যাটারী চুরি করে নিয়ে যাচ্ছিলো খোরশদ ও সাগর নামের দুই চোর। এসময় স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে ওই দুই চোরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।