স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ঘরে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামে অসহায় ও দু:স্থ পরিবারের জন্য দেয়া নির্মত ঘরের কাজের অগ্রগতি দেখেন জেলা প্রশাসক। পরে তিনি কাজের খোঁজ খবর নেন।
এসময়েউপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের রহমান রাশেদ. উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তা সাথে ছিলেন। এসব ঘরের কাজ সম্পন্ন হলে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। #