• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেবা প্রদান কালে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২, ১৪:২১ অপরাহ্ণ
সেবা প্রদান কালে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
সেবা প্রদান কালে পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. সুলতান আহম্মেদ(৫২) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার আমড়াগাছি ইউনিয়নের টানা তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
জানা যায়,রোববার দুপুরে তার নিজ বাসভবনে সেবা গ্রহীতাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান নেয়ামত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যু কালে তার ১ স্ত্রী ও ৭ মাস বয়সী একটি পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিকী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস ও মির্জাগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সোমবার সকাল ১০টায় স্থানীয় সুবিদখালী সরকারি কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।