রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবগঞ্জ উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাকিল আহমেদকে সভাপতি ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাফিজার রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের গ্যালারি রুমে সাধারণ সভা ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয় সংগঠনটি।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন প্লানিং সম্পাদক রেজোয়ান, দপ্তর সম্পাদক তোফায়েল, মিডিয়া সম্পাদক আলামিন আলাল, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মেসবাহুল হক এবং অর্থ সম্পাদক এম এ সালাম।
এসময় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন স্পোর্ট সায়েন্স বিভাগের অফিসার ড. হাবিবা হায়দার লিচু।
অনুষ্ঠানে বক্তারা শিবগঞ্জ উপজেলাকে শিক্ষাসহ সার্বিক বিষয়ে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব দেন এবং দেশ ও জাতির স্বার্থে নিজেদের যোগ্য করে গড়ে তোলার কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে ড. সাইফুল ইসলাম বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, দেশের প্রতি, উপজেলার প্রতি তোমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। তোমরা কীভাবে তোমাদের এলাকার ছোটভাই বোনদের উচ্চশিক্ষার জন্য এগিয়ে নিবে সেই দায়িত্ব তোমাদের নিতে হবে। সাথে সাথে নিজেদের যোগ্য করে গড়ে তুলে নিজ এলাকার এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির দপ্তর সম্পাদক রজিফা আক্তার, প্লানিং সম্পাদক নূর আমিন সহ আরোও অনেকে।