• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্মারকলিপি-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিএম কলেজে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্মারকলিপি-সমাবেশ

বরিশাল ব্যুরো

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় মন্দির স্থাপণের দাবী স্মারকলিপি প্রদান ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষর্থীরা জানান, কলেজের ১৩৩ বছর পূর্ণ হওয়া সত্ত্বেও সাধারন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য কোন কেন্দ্রীয় মন্দির স্থাপিত হয়নি। প্রায় তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী তাদের ধর্মীয় প্রার্থনা, পুজো ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না। তাই আমরা এই দাবীতে স্মারকলিপি প্রদান করেছি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ জানান, তিনি অতি দ্রুত এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, যাতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করা যায়।