ভোলা প্রতিনিধি।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলা ও নারায়ণগঞ্জে গুলিতে বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে
বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের রাঢ়ির হাট বাজার সংলগ্ন পশ্চিম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাকুল হায়দার মিলনের সভাপতিত্বে
ও সাধারন সম্পাদক আবু বকর মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ,যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, সদস্য সচিব হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলার বশির হাওলাদার, উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন হোসেন প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এছাড়া বিক্ষোভ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে একদফা দাবী সরকারের পদত্যাগ আন্দোলনে সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।