• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের অপব্যবহার রোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ
মাদকের অপব্যবহার রোধে কর্মশালা

গৌরনদী প্রতিনিধি \ মাদকদ্রব্যের অপব্যবহার রোদকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে বরিশালের গৌরনদীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ। উপজেলা সমবায় অফিসার আফসানা শাখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান। মূল প্রবন্ধ উপস্থাপণ করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহন করেন।