• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৩:২৫ অপরাহ্ণ
গৌরনদীতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

গৌরনদী প্রতিনিধি \ জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে বরিশালের গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। গুরুত্বপূর্ণ এই কার্যালয়ে কর্মবিরতির ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকান্ড চরমভাবে ব্যাহত হচ্ছে। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবীব জানান, আমাদের ন্যায্য দাবী আদায়ের জন্যই আন্দোলন। অনতিবিলম্বে দাবী বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে।