• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ জনগণের বন্ধু, পুলিশের বিরুদ্ধে কোন অন্যায় প্রশয় দেয়া হবে না মতবিনিময় সভায় পুলিশ সুপার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
পুলিশ জনগণের বন্ধু, পুলিশের বিরুদ্ধে  কোন অন্যায় প্রশয় দেয়া হবে না মতবিনিময় সভায় পুলিশ সুপার।

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ

বাকেরগঞ্জে বরিশাল জেলার সদ্য পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) বাকেরগঞ্জ থানা পরিদর্শন ও সুধীজন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বাকেরগঞ্জ থানা কমপ্লেক্সে পরিদর্শন শেষে বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক পংকজ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর জিয়াউর রহমান রিপন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ ও সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, ইত্তেফাক পত্রিকার সংবাদ দাতা গোলাম মোস্তফা সহ স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগণের সুখে দুঃখে পুলিশ সর্বদা পাশে থাকবে। জনগণের সেবায় পুলিশের বিরুদ্ধে কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবেনা।জনগনের যে কোন দুঃসময়ে পুলিশ জনগনের পাশে ছিল এবং থাকবে।