• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের নয়া সভাপতি ,সম্পাদককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২২, ১৩:৩১ অপরাহ্ণ
ইতালি যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের নয়া সভাপতি ,সম্পাদককে সংবর্ধনা

ইতালি প্রতিনিধিঃ
ইতালী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক পদে হাসান ইকবাল নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে ইতালি যুবলীগ। ইতালি যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলাল রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয় লীগের সভাপতি এম নজরুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন ইতালি যুব লীগের দপ্তর সম্পাদক সোহেল বক্সী,সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন মহি,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালী, সদস্য নুরুল ইসলাম মাদবর,সৈয়দ সুমন ,ইমরান মাদবর ,সাদ্দাম হোসেন ,ফরহাদ বাবু সহ আরো অনেকে। ইতালি যুবলীগের সংবর্ধনা সভায় ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী বলেন ইউরোপের মধ্যে অন্যতম শক্তিশালী সংগঠন ইতালি যুবলীগ।আগামী দিনে কেন্দ্রীয় যুবলীগের সাথে আলাপ করে ইতালি যুবলীগের ঢেলে সাজাতে হবে। ইতালি যুবলীগ হবে আওয়ামী লীগের ব্যাংকার কারো পকেট নয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান ইকবাল তার বক্তব্যে ইতালির যুবলীগের প্রশংসা করে বলেন সম্মেলন সফল করতে ইতালি যুবলীগের ভূমিকা ছিল অন্যতম। প্রধান অতিথির নজরুল ইসলাম বলেন ইউরোপে বিএনপি জামাতের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের সজাগ থাকতে হবে। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করে সবাইকে যুবলীগ করার আহ্বান জানান। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ভাবে যুবলীগের শক্তিশালী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া যুবলীগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।