• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ও মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ও মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীত ৪টি শাখার কমিটি ঘোষানা দেবার ২৪ ঘন্টা না যেতেই পাল্টা কমিটি ঘোষনা করেছে পদ বঞ্চিতরা। আজ বুধবার দুপুরে সদর উপজেলা শাখা, পৌর শাখা, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা এবং সরকারী নজরুল কলেজ শাখার পাল্টা কমিটি দেয়া হয়। এর আগে জেলা ছাত্রলীগ গতকাল মঙ্গলবার নতুন আহবায় কমিটি ঘোষনা করেছিল।

এদিকে, এসব কমিটি গঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। সরকারী বঙ্গবন্ধু কলেজের শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও পদবঞ্চিতরা এসব কর্মসূচী পালন করে।

জানাগেছে, গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রিয়াজুল ইসলামকে (রিয়াজ) আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি, মো. আরিফুল ইসলাম তারেককে আহবায়ক করে গোপালগঞ্জ সদর পৌর ছাত্রলীগের কমিটি, দিদারুল ইসলামকে আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি এবং অজয় বিশ্বাসকে সভাপতি ও মো. লিমন মোল্লাকে সাধারন সম্পাদক করে সরকারি নজরুল কলেজ সাতপাড় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়।

এ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে দুভাগে বিভক্ত হয়ে পরে নেতাকর্মীরা। জেলা ছাতওলীগের সভাপতি কমিটি দেয়ার ২৪ ঘন্টা না যেতেই নতুন কমিটি দেয়া হয়। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এম রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক আমির হামজা ও মো: রাজু খান এবং সাংগঠনিক সম্পাদক আবির হোসেন আকাশ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাল্টা কমিটি ঘোষনা করা হয়।

এতে, রকিবুল ইসলাম রানাকে আহবায়ক করে গোপালগঞ্জ সদর উপজেলা শাখা, নাঈম হোসেন লিমনকে আহবায়ক করে পৌর ছাত্রলীগ শাখা, মো: হেলাল মোল্যাকে আহবায়ক করে সরকারী বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ শাখা এবং অমিত মন্ডলকে আহবায়ক করে সরকারি নজরুল কলেজ সাতপাড় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন মাসের জন্য করা হয়।

এদিকে, এসব কমিটি গঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে সরকারী বঙ্গবন্ধু কলেজের শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও পদবঞ্চিতরা

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজের শহীদ সন্তোস হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল করে নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সদর উপজেলা শাখার আহবায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, সরকারী বঙ্গবন্ধু কলেজের শাখার আহবায়ক দিদারুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ মোল্যা বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রলীগের আওতাধীন শাখার নতুন আহবায়ক কমিটি করায় ধন্যবাদ জানায় বক্তরা।

এর আগে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে কমিটি থেকে পদবঞ্চিতরা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রনেতা শাহনেওয়াজ খানসহ ছাত্র নেতারা বক্তব্য রাখেন।

কমিটি গঠন নিয়ে গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির হামজা বলেন, গতকাল যে কমিটি গঠন করা হয়েছে তা সঠিক নয়। সভাপতির একক সিদ্ধান্তে ও স্বাক্ষরে কমিটি গঠন করা যায় না। এটা ছাত্রলীগের গঠনতন্ত্রে নেই। গতকাল যে কমিটি ঘোষনা করা হয়েছে তাতে যোগ্য ও ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-০২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের আশার প্রতিফলন ঘটেনি।

তিনি আরো বলেন, যে কারনে আমরা যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষনা করেছি। এখানে জেলা ছাত্র লীগের সিনিয়র নেতারা রয়েছে। যে কারনে আমাদের দেয়া কমিটি গ্রহন যোগ্য হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, তারা যে কমিটি দিয়েছে সেটি বৈধ নয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা দেখবেন। #