মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত ফুটফুটে চার বছরের শিশু কন্যা জান্নাতকে বাঁচাতে তার অসহায় দিনমজুর বাবা সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত পেতেছেন।
বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা আমতলা মোড় সংলগ্ন আরমান খান সড়কের বাসিন্দা দিনমজুর শামীম শেখ ও কানিজ ফাতেমা মিতু দম্পতির মেয়ে জান্নাত। একই সড়কের বাসিন্দা ডাঃ শাহনাজ ইসলাম রুবী জানান, চার মাস ধরে শিশু জান্নাতের প্রচন্ড জ্বর। অনেকস্থানে চিকিৎসা করিয়েও জ্বর কমছিলোনা। জ্বরের চিকিৎসা করাতে গিয়ে জানা যায় শিশু জান্নাত ক্যান্সারে আক্রান্ত। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা আশ্বস্ত করেছেন জান্নাতের এখন প্রাথমিক স্টেজ। সঠিক চিকিৎসা পেলে সে সুস্থ্য হতে পারে।
ডাঃ রুবী আরও জানান, ইতোমধ্যে স্থানীয়দের কাছ থেকে ধারদেনা ও সহযোগীতা নিয়ে চিকিৎসা করাতে গিয়ে দিনমজুর শামীম শেখ নিঃস্ব হয়ে পরেছেন। তাই উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য এখন সম্পূর্ণ অসম্ভব হয়ে পরেছে।
জান্নাতের বিষয়ে জানতে চাইলে বাবা শামীম শেখ কোনো কথাই বলতে পারছিলেন না। শুধু কান্নাকরে বলছিলেন, বাবার চোখের সামনে ধুকে ধুকে সন্তানের মৃত্যু যে কত বড় ভয়াবহ ঘটনা তা বলতে পারব না। আমি দেখছি আমার মেয়েটা অর্থাভাবে বিনাচিকিৎসায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তাই তিনি মেয়েকে বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত পেতেছেন। সরাসরি মোবাইল যোগাযোগ : ০১৭২১-২৩৪২২৮ (বিকাশ ও নগদ)। সাহায্য পাঠানোর ঠিকানা : রোকেয়া আক্তার শেফালী, হিসাব নাম্বার: ১৮৬৯৫, রুপালি ব্যাংক, হেমায়েতউদ্দিন রোড শাখা, বরিশাল।