হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের আব্দুল লতিব তালুকদারের ছেলে আব্দুল সাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ হাবিব (১৬) মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে নৌকা থেকে পড়ে যায়।
নিখোদের ২২ ঘন্টায়ও হাবিবের সন্ধান মেলেনি।
জানা যায় গত ১২ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে হাবিব সহ ৮ জন মিলে মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়েছে। বিকেল আনুমানিক তিনটার দিকে জাল পাতার সময় হাবিব নৌকা থেকে পড়ে যায় তখন তার সাথে থাকা সঙ্গীরা দেখতে পেয়ে নৌকা পিছনের ছুটে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
হাবিবের বাবা দৃষ্টি প্রতিবন্ধীর মত তাই স্কুল ছাত্র হয়েও সংসার পরিচালনা করার জন্য প্রায়ই নদীতে মাছ শিকার করতে যায়। হাবিবের মা দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে অসুস্থ। সংসারের রুটি রোজগারের একমাত্র অবলম্বন স্কুল পড়ুয়া এই ছাত্র। হাবিবের নিখুঁতের সংবাদে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী সঙ্গী আব্দুল সাত্তার মাঝি জানায় তারা ৮ জন মিলে মাছ ধরার একটি সাভার করেছে। প্রতিদিনের মতো ১২ সেপ্টেম্বর গৌরবদি ইউনিয়নের ৪ নং মাছঘাট এলাকা সংলগ্ন মেঘনায় হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় নদীতে প্রচন্ড ঢেউ ছিল তখন হাবিব নৌকা থেকে পড়ে যায় একদিকে ঢেউ অন্যদিকে প্রচন্ড বাতাস থাকায় নৌকা ঘুরে গিয়ে তাকে আর উদ্ধার করতে পারেনি।
হাবিবের মামা ফরিদ উদ্দিন বেপারী বলেন তার বোনের সংসারে উপার্জনের একমাত্র ভরসা হাবিব আজ নিখোঁজ।
হিজলা নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দে বলেন নিখোঁজের বিষয়টি তারা কিছুই জানেন না আজকে শুনেছে।
হিজলা থানার অফিসার ইনচার্জ ইনস মিয়া নিখোঁদের সত্যতা স্বীকার করে বলেন এখনো ওই জেলে নিখোঁজ রয়েছে।