গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা চলে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আটটি পরীক্ষা কেন্দ্রে মোট দুই হাজার একশ’ ২১ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা শুরুর প্রথম দিন ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।