গৌরনদী প্রতিনিধি \ শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে বরিশালের গৌরনদীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা চলে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী তিন হাজার দুইশ’ ৬০ জন। এরমধ্যে দুই হাজার আটশ’ ৫০ জন এসএসসি ও চারশ’ ১০ জন সমমানের পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিনে ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।