• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টানা তিন দিন বৃষ্টির পর গোপালগঞ্জের আকাশে দেখা মিলেছে সূর্যের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ণ
টানা তিন দিন বৃষ্টির পর গোপালগঞ্জের আকাশে দেখা মিলেছে সূর্যের

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টানা তিন দিন বৃষ্টির পর গোপালগঞ্জের আকাশে দেখা মিলেছে সূয্যের। এতে কমেছে ভোগান্তি জেলাবাসীর।

গত ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর টানা তিনদিন বৃষ্টিপাতের পর আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সূয্যের দেখা মেলে গোপালগঞ্জের আকাশে। ফলে চাঞ্চল্য ফিরে এসেছে জেলা জুড়ে।

কাজ কর্মে যোগ দিয়েছে সাধারন মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি কমেছে খেটে খাওয়া ও দিন মজুরদের। বৃষ্টি না হওয়ায় সহজেই পরীক্ষা কেন্দ্রে যেতে পেরেছে এসএসসি পরীক্ষার্থীরা। টানা বৃষ্টির পর সূয্য উঠায় হাসি ফুটেছে কৃষকের মুখে। #