• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৩:৫৩ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ খেয়াঘাট এলাকায় এ ঘটে। আহতরা হলেন, অহিদুল, মামুন খান, হাসান, আনু বেগম, বাবুল মেস্তুরি, মোস্তফা ও শাহিন। তারা সবাই দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বাসিন্দা৷ আহতরা জানান, পার্শ্ববর্তী বন থেকে আসা একটি বন্য শুকর গত চারদিন ধরে দেখছিল স্থানীয়রা। পরে বৃহস্পতিবার শুকরটি মারার চেষ্টা করা হলে সাতজন আক্রমণের শিকার হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে, এ ঘটনার পর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শুকরটি মেরে নদীতে ভাসিয়ে দেয় বলে জানা গেছে। রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।