স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৫ দফা দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করেছে দূয্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এসময় স্মারকলিপি পেশ করেন তারা।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের ২য় তালায় জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তার কায্যালয়ের সমানে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা সকল ধরনের কাজ বন্ধ রাখেন। পরে ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে তুলে দেন আন্দোলনকারীরা।
এ সময় জেলা জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো: মিজানুর রহমান, কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দাবীগুলো হলো, দূয্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নতীকরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ ৯ম গ্রেডে উন্নতীকরণ, সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নতীকরণ এবং অধিদপ্তরের সকল শূণ্য পদে পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণ। #