• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান। এছাড়া পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মনোয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, কাশিশয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুফৎর রহমানসহ দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত চেয়ারম্যান পদে একজন, পুরুষ সদস্য পদে ১০জন ও নারী সদস্য পদে ৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। #