• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৪:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চলিয়ে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসন জেলা ও সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মামুন খানের নেতৃত্বেসদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে গড়ে ওঠা অর্ধ-শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক যানজট মুক্ত ও নির্বঘ্নে চলাচলের জন্য এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় গোপালঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মো: রাছেল শিকদার, শিবলী সাদিকসহ সদর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। #