• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ বশির আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৫:১৯ অপরাহ্ণ
জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ বশির আহম্মেদ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে আজ বৃহস্পতিবার দুপুরে জমা দিলেন সাবেক ছাত্রনেতা ও কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুজ্জামান মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাছুম বিল্লাহ, আওয়ামী সমবায়লীগের সাধারণ সম্পাদক সাগর গাজী প্রমুখ।
জানা যায়, আজ বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে ০৬, সংরক্ষিত নারী-১৩ ও সাধারণ সদস্য পদে-৩৪ সহ মোট- ৫৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাচাই শেষে প্রার্থীদের চুরান্ত করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।