• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ
বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত

গৌরনদী প্রতিনিধি \ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র প্রতিষ্ঠিত সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে বিভিন্ন প্রজাতির দুইশ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ অন্যান্যরা।