• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে মাদানী স্কুল এন্ড কলেজের অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:৪০ অপরাহ্ণ
রোমে মাদানী স্কুল এন্ড কলেজের অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
রোমের মাদানী স্কুলে অধ্যায়নরত শিক্ষাথীদের শিক্ষার মান আরও উন্নিত করনের লক্ষ্যে,প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সভা।
বিদ্যপিঠের হল রুমে স্কুলের শিক্ষক অতসী রাম এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ ইকরাম ফরাজী সিইপি।
মতবিনিময় সভার প্রথম পর্বে বিদ্যালয়ে নব নিযুক্ত প্রিন্সিপাল আসফা চৌধুরী শুভেচ্ছা বক্তবে শিক্ষাথীদের নিয়ে বিদ্যালয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময়ে শিক্ষকগন তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন ,সেই সাথে শ্রেনী ভেদে অধ্যায়ন রত শিক্ষাথীদের বার্ষিক প্রতিবেদ তুলে ধরেন।
অভিভাবক মতবিনিময় সভায় এ বিদ্যালয়ে মান বৃদ্ধিতে অভিভাবকবৃন্দ নানান পরামর্শ প্রদান করেন এবং শিক্ষাথীদের লেখাপড়ার মান নিয়ে, প্রতিমাসে অভিভাবক মিটিংরে ব্যবস্থার দাবী তোলেন।সেই সাথে বর্তমান সময়ে শিক্ষাথীদের সিলেবাসে হাতে কলমে কারীগরি শিক্ষাব্যবস্থা সংযোজনেরও পরামর্শ প্রদান করে।
বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী অভিভাবকদের মততামতের ভিত্তিতে তার পরিকল্পনার কথা বিশদ ভাবে তুলে ধরেন। তিনি আরও জানান মাদানী স্কুল এন্ড কলেজ আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান বিধায়,এখান থেকে পাঠ শেষে শিক্ষাথীরা বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।তিনি আরও জানান অল্প সময়ের মধ্যে এ বিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হতে যাচ্ছে।ফলে ছাএছাএীরা স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যাল পযন্ত একই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন।
মাদানী স্কুল এন্ড কলেজের ডিরেক্টর জেনারেল শেখ শাকিল এর ব্যবস্থাপনায় শিক্ষক-শিক্ষাথী ও অভিভাবক সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ডিরেক্টর ব্যরিষ্টার এম কামাল হোসেন, ভাইচ প্রিন্সিপাল রেখা সুনন্দিল,এডমিনডিরেক্টর ক্রিশান্ত গুনারাথ সহ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।