স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঢাকায় ক্রয়কৃত জমি ফেরত পেতে এবং স্থানীয় ভূমিদস্যূ, চাঁদাবাজ ও দালালদের প্রাণনাশের হুমকীসহ অপপ্রচার বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন।
জেলা প্রেসক্লাব গোপালগঞ্জ কায্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের লেবু মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন এ ভোগান্তিতে পড়েছেন।
আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ এনে লিখিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। তিনি বলেন, পুলিশ ছেলের মিশনের টাকা ও নিজের সারাজীবনের সঞ্চিত অর্থ এবং ব্যাংক ঋন নিয়ে ঢাকা জোয়ার সাহারা মৌজার ক্যান্টনমেন্ট থানার মানিকদা মাটিকাটা এলাকায় ৫ কাঠা ডোবা জমি ক্রয় করেন। জমিটি তার নিজের নামে নামজারী হয় ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে যার নং-৮৫৩২/২০-২১। সম্পূর্ন বৈধ ও আইনি প্রক্রিয়ায় জমিটি ক্রয় করে দখলে যেতে পারছেন না তিনি।
তিনি আরো বলেন, তার নিজের জমিতে গেলে ওই জমির দাম বৃদ্ধি পাওয়ায় জমির দালাল আসাদ থান ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে দালাল আসাদ থান ও তার সাথে জড়িত দৈনিক ভোরেপাতার সাংবাদিক খন্দকার মোজাম্মেল, স্থানীয় ভূমি দস্যুদের দিয়ে ভয়-ভিতী দেখায় ও জমিতে যেতে বাঁধা দেয়। এছাড়া গত ১১ ই সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকায় রিপোর্টার ইউছুফ আলী বাচ্চুর নামে প্রকাশিত তিনি ও তার ছেলের নামে যে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশ করে তাদের সম্মানহানি করছে। দৈনিক ভোরের পাতার খন্দকার মোজাম্মেল প্রতিনিয়ত তাকে হুমকী দিতে থাকে। তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ভূমিদস্যু এবং সাংবাদিক মোজাম্মেলের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ঘটনায় ২০২১ সালের ১৬ জানুয়ারী ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি অভিযোগ ও ২০২২ সালের ২৯ আগষ্ট ঢাকা বিজ্ঞ মহানগর হাকিমের আদালতে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন।
এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। #