• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ
গৌরনদীতে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

গৌরনদ প্রতিনিধি \ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বরিশালের গৌরনদীতে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইয়্যোদ মোঃ কামেল কাওছার, বার্থী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আব্দুর রাজ্জাক, সৈয়দ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম, চক্রবর্তী নিতাই লাল, মাওলানা সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শান্তনু ঘোষ, খ্রিষ্টীয় ধর্মপল্লীর পাল পুরোহিত রিঙ্কু জেরম গোমেজ। অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান। সমাবেশে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।