স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছেরে সাথে ধাক্কা লেগে হেলপার মো: রাসেল হাওলাদার (২৮) শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলপার মো: রাসেল হাওলাদার খুলনার বাগমারা দক্ষিণপাড়া এলাকার মকবুল হাওলাদারের ছেলে।
পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক চন্দ্রদিঘলীয়া বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় ট্রাকটির সাথে মহাসড়কের পাশের একটি গাছের সাজোড়ে ধাক্কা লাগলে হেলপাড় মো: রাসেল হাওলাদার মারাত্মক আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। #