• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ পৃষ্টে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:৫০ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে সন্ধ্যা বাড়ৈ (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা ওই গ্রামের বিনোদ বাড়ৈর স্ত্রী।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রবিবার সকালে নিজ ঘরের চালার উপর বৈদ্যুতিক তারে জরানো একটি গাছের ডাল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয় সন্ধ্যা বাড়ৈ। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।