• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মাসহ জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:২৪ অপরাহ্ণ
বরিশালে মাসহ জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥

বরিশালে মা ফিরোজা হায়দারসহ ছেলে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার জেলা প্রশাসক নিজে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার তারা করোনা সনাক্তের জন্য পরীক্ষ নিরিক্ষা করেন।

সেখান থেকে নিশ্চিত হয়ে এখন ডিসি’র বাংলোতে অবস্থান করছেন।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর জসিম উদ্দিন হায়দারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সরকার। তিনি নোয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ##