স্টাফ রিপোর্টার ॥
বরিশাল আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি নজমুল হোসেন আকাশ।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। ##