মোবারক হোসেন রুবেল ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে ওই বিদ্যালয়ে পড়ুয়া ২০০জন কিশোরী শিক্ষার্থীর মধ্যে দুই প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের ধর্মপাশা এপি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রকল্পের পোগ্রাম অফিসার শান্তি দেবনাথের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমি আক্তার, সংস্থার ফিল্ড পোগ্রাম স্পেশালিস্ট স্বাস্থ্য ও পুষ্টি ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান,সহকারি প্রধান শিক্ষক এটিএম নাজমুল হক, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।