• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী বরাদ্দের সুষম বন্টন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৩:১১ পূর্বাহ্ণ
সরকারী বরাদ্দের সুষম বন্টন নিয়ে মতবিনিময় সভা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন ও সরকারী বরাদ্দের সুষম বন্টন বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
শনিবার গৌরনদী পৌরসভায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সাখাওয়াত হোসেন সহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।