• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় জনাব সিদ্দিকুর রহমানের উদ্দোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১০:২৫ পূর্বাহ্ণ
বরগুনার বামনায় জনাব সিদ্দিকুর রহমানের উদ্দোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ।

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি।

বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের আবদুল হামিদ হাওলাদারের সুযোগ্য সন্তান,বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান শিল্প ও বানিজ্য বিষক সম্পাদক, সাবেক বি জি এমের সভাপতি জনাব সিদ্দিকুর রহমানের উদ্দোগে বামনা উপজেলায় পাঁচ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরন কর্মসুচীর আয়োজন করা হয়েছে —
রোগী দেখবেন
১/.ডাঃ সাদিয়া আরফিন রুবাইয়া
এমবিবিস (ডিইউ) পিজিটি (মেডিসিন)
মেডিকেল অফিসার
ইনসাট বারাকা কিডনি এন্ড জেনারেল হসপিটাল

২/.ডাঃ মোঃবশিরুল আলম
এমবিএস (এমএমসি)
বিসিএস (হেলথ)
আরটিডি, ইমো সদর হসপিটাল, ঝিনাইদাহ
আজ ১৯/০৯ /২০২২ সোমবার ডৌয়াতলা সৌদি প্রবাসী হসপিটালে ফ্রি চিকিৎসা চলছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত রুগী দেখবেন-রামনা আর এন হসপিটাল, বুধবার – বুকাবুনিয়া হাইস্কুল, বৃহসপতিবার – বামনা উপজেলা পরিষদ এবং শুক্রবার বিশিষ্ট শিল্প পতি সিদ্দিকুর রহমান এর নিজ বাড়িতে।

সকল রোগীদের সম্পূর্ন ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা
হবে।