• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা পরিষদ সদস্য পদে আবুল হোসেন খলিফা জনসমর্থনে এগিয়ে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৫:৩৮ অপরাহ্ণ
বরিশাল জেলা পরিষদ সদস্য পদে আবুল হোসেন খলিফা জনসমর্থনে এগিয়ে।

বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাকেরগঞ্জ উপজেলার দ্বিতীয় বারের মতো উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন আবুল হোসেন খলিফা। তার রাজনৈতিক জীবন আর ব্যক্তিগত পারিবারিক জীবন যেন একই খাতায় গাঁথা। রাজনৈতিক নেতাদের সাথে শিষ্টাচার ও ভদ্রতা এবং সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে তার রয়েছে যায়গা। আবুল হোসেন খলিফা রাজনৈতিক ভাবে বিভিন্ন প্রেক্ষাপটে দলের বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রলীগের পদে দায়িত্ব পালন করছেন ১৯৭৮
সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ রঙ্গশ্রী ইউনিয়ন ১৯৮২
সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ রঙ্গশ্রী ইউনিয়ন ১৯৮৫
সাবেক আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাকেরগঞ্জ থানা ১৯৮৮
সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ বাকেরগঞ্জ উপজেলা (১৯৯২-২০১৩)
দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বাকেরগঞ্জ উপজেলা (২০১৩ থেকে বর্তমান চলমান কমিটির সাথে সম্পৃক্ত আছেন। তার মেধা ও শ্রম দলের সর্বোচ্চ পর্যায়ে রেখে দায়িত্ব পালন করছেন। আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে বাকেরগঞ্জ উপজেলা বাসীর কাছে দোয়া প্রার্থী। সাধারন সদস্য পদে প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে রাজনৈতিক ভাবে ও জেলা পরিষদের বরাদ্দ কৃত অর্থ দ্বারা বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে এমনটা আশা রাখেন। আবুল হোসেন খলিফা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলার কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বললে তাঁরা জানান আবুল হোসেন খলিফা রাজনৈতিক ভাবে একজন সৎ যোগ্য বিচক্ষণ মেধাবী লোক তাকে জেলা পরিষদ সদস্য পদে নির্বাচিত করলে আমাদের ইউনিয়ন পর্যায়ে উন্নতি লাভ করবে বলে তারা আশা রাখেন।